সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোহাম্মদ আলী (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন।

রোববার (১২সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী মুহা. রাজীব জানান, তারা উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে একটি নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করছিলেন। আলী রড মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন। বিকেলে ভবনের দ্বিতীয় তলা থেকে আলী পাশের ১ তলার ছাদের ওপর পড়ে গেলে পেটে রড ঢুকে যায়।

তিনি জানান, পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মুহা. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত আলীর বিস্তারিত ঠিকানা জানাতে পারে নাই তার সহকর্মীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ