সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ

জরুরি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানাতে পারবে না হাসপাতাল-ক্লিনিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক অসুস্থ ব্যক্তিকে জরুরি চিকিৎসা সেবা দিতে অসম্মতি জানাতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১২ সেপ্টেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং একাডেমি অফ ল অ্যান্ড পলিসি (আলাপ) এ রিট দায়ের করে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার শারমিন আক্তার ও অ্যাডভোকেট খন্দকার নীলিমা ইয়াসমিন।

চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী বছরের ১৮ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

আদালত বলেছেন, অসুস্থ ব্যক্তির তাৎক্ষণিক জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ অসম্মতি জানাতে পারবে না। যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে জরুরি সেবাসমূহ বিদ্যমান রয়েছে এমন নিকটস্থ কোনো হাসপাতালে উক্ত ব্যক্তিকে পাঠাতে হবে।

এদিকে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এসব হাসপাতাল ও ক্লিনিকে জরুরি স্বাস্থ্য সেবা বিভাগের বর্তমান অবস্থার বিস্তারিত বিবরণসহ একটি তালিকা আগামী তিন মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রসব বেদনায় কাতর আল্পনা নামের এক প্রসূতিকে গত ৯ জানুয়ারি জামালপুরের মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জরুরি স্বাস্থ্য সেবা দিতে অস্বীকৃতি জানান এবং তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাবার জন্য বলেন। জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাবার পথে তীব্র প্রসব বেদনা শুরু হলে তিনি নিকটস্থ বকুলতলা মৈত্রী ক্লাবে সন্তান প্রসব করেন।

এছাড়াও ২০১৯ সালের এপ্রিলে আর্থিক সঙ্গতি না থাকায় এক প্রসূতিকে স্বাস্থ্য সেবা দিতে অস্বীকৃতি জানায় আজিমপুরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এরপর ওই প্রতিষ্ঠানের গাড়ি পার্কিং স্থলেই ওই প্রসূতি মৃত সন্তান প্রসব করেন। এসব ঘটনাসহ বিভিন্ন ঘটনা উল্লেখ করে এ রিট করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ