শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব

গভীর রাতে যুক্তরাজ্যের মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের ম্যানচেস্টারের, একটি মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। ঘটনাটি ধর্মীয় ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্রিটেনের শুক্রবার গভীর রাতে বার্টন রোডস্থ ডিডসবারী মসজিদে এই অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি কিছু একটা মসজিদের প্রধান দরজার সামনে রেখে যাচ্ছে। পরে সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। এসময় ঐ ব্যক্তির মুখ জ্যাকেটে আবৃত ছিলো।

তবে আগুন দেখে স্থানীয় দুই বাসিন্দা দ্রুত নিজেদের জ্যাকি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। মসজিদ কমিটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। মসজিদ কমিটি বিবিসিকে বলেছেন, আমরা কয়েক বছর ধরে মসজিদটি পুড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে আসছিলাম। এখন তাই হতে চলেছে।

তারা বলেন, যদি বার্টন রোড়ের আমাদের দুই প্রতিবেশী এগিয়ে না আসতেন তাহলে ঘৃনিত একটি কাজ হতো। গ্রেটার ম্যানচেস্টার ফায়ার সার্ভিস জানিয়েছে তারা ঘটনাস্থলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে ছিলেন এবং পুলিশের সঙ্গে তদন্ত চালাচ্ছিলেন।

ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার লুতফুর রহমান, বলেন, এই কাজটি ভয় এবং বিদ্বেষ সৃষ্টির জন্য করা হয়েছে। তিনিও প্রতিবেশীদের প্রশংসা করেন। কমিউনিটির মানুষকে সজাগ দৃষ্টি রাখতে বলা হলেও ঘৃণাজনিত কারণে বিভক্ত না হতে অনুরোধ করা হয়েছে। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ