সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ

নয় উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী যাঁরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনসহ নয় উপজেলা ও এক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আজ শনিবার সকালে প্রার্থীদের মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. সামসুল ইসলাম ভূঁইয়া।

নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন আফতাব উদ্দিন ভূঞা। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. রকিবুল হাসান শিবলী। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. রাব্বানী জব্বার। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নাছরিন জাহান চৌধুরী। ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন শুসেন চন্দ্র শীল।

এ ছাড়া গোদাগাড়ী পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. অয়েজ উদ্দিন বিশ্বাস। এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. জিয়াউল হক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ