সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন প্রাণ গোপাল দত্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার (১১ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ মনোনয়ন দেওয়া হয়।

এদিন সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দলীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সভায় কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। গত ৩০ জুলাই চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে আসনটি খালি হয়। তিনি টানা তিন মেয়াদসহ পাঁচ বারের এমপি ছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এরই মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে অংগ্রহণের জন্য আওয়ামী লীগের ৮ নেতা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। তারা হলেন- প্রয়াত আলী আশরাফের ছেলে ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

এ ছাড়া মনোনয়নপ্রত্যাশী ছিলেন- উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক শাহজালাল মিঞা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, দোল্লাই-নবাবপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ ও সদস্য নাজনীন আক্তার।

দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ