রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদানের পাশাপাশি যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বশরীরে পাঠদানের অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

[caption id="" align="aligncenter" width="284"]May be an image of food, book and text that says 'দরাস বায়জাবী ী্) ওব্যাখ্যা) তফসীরে অনুবাদওব্যাখ্যা মুমম্মু ব্যাখ্যা অনুবাদ মুফতি মুহাম্মাদ মুমিন দরসে বায়যাবী'র বেশিষ্ট্াবলী দুর্বল ছাত্রদের 'হল্লুত বাক্যের আলাদা সাবলীল তরজমা হয়েছে বোধগম্য হতেপা শিরোনামে হয়েছে বাক্যের হয়েছে ক্ষেত্রে অতি প্রয়োজনীয় অংশটিই উপস্থাপন করা আলাদাভাবে নীগম ক্ষেত্রে হয়েছে। হয়েছে পদ্ধতি করা দর্শনভিত্তিক সুন্দরভাবে 業 পরিহার বাংলা শব্দ প্রয়োগের মাধ্যমে ভাষার দুর্বোধ্যতা হয়েছে।' এ বইটিসহ দারুল উলুম লাইব্রেরির অনন্যা বই সম্পর্কে বিস্তারিত জানতে ছবিতে ক্লিক।[/caption]

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসাশিক্ষা সচিবসহ ছয়জনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে বলা হয়, করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনে নিয়মিত পাঠদানের পাশাপাশি প্রতিষ্ঠান যদি খুলতেই হয় তাহলে সপ্তাহে একদিন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বশরীরে পাঠদান এবং চলতি বছর থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করে গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করবেন।

নোটিশে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কারণে যদি কোনো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হন তাহলে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং প্রাণহানির ঘটনা ঘটলে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়াসহ উক্ত পরিবারের দায় সরকারকে বহন করার গণবিজ্ঞপ্তি প্রচার ও প্রকাশ করতে পদক্ষেপ গ্রহণ করবেন। সাত দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় হাইকোর্টে রিট করার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে ক্লাস নেওয়া হবে তার গাইডলাইন প্রকাশ করে রুটিন তৈরির নির্দেশ দিয়েছে সরকার।

[caption id="" align="aligncenter" width="262"]May be an image of one or more people, hair and outdoors এ বইটিসহ দারুল উলুম লাইব্রেরির অনন্যা বই সম্পর্কে বিস্তারিত জানতে ছবিতে ক্লিক।[/caption]

করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর ধরে বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১২ সেপ্টেম্বর থেকে একযোগে খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত ৫ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

তিনি বলেন, দেশে করোনার সংক্রমণ দ্রুত কমে যাচ্ছে। জুলাই মাসের তুলনায় সংক্রমণ ৭০ শতাংশ কমে গেছে। শ্রেণিকক্ষে পাঠদানকালে শিক্ষার্থী ও শিক্ষকসহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ