সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও জলকামান প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, জনতা ব্যাংকের সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি উচ্চশিক্ষার পাশাপাশি হালাল খাবার ও ধর্মীয় অনুশাসনসম্মত পরিবেশে গুরুত্বারোপ

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে শুক্রবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অনুষ্ঠিতব্য 'ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২১' এ যোগদানের উদ্দেশে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউগিনি ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে এবছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতাদের অংশগ্রহণ করবেন। এ বছরের আইপিএসিসি এ ভবিষ্যৎ অপারেশনাল এনভাইরনমেন্ট এর ওপর আলোচনা হবে।

সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ