রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭


নিরাপরাধ মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে: বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্তৃত্ববাদী সরকার যখন ইচ্ছে তখন নিরাপরাধ মানুষকে বেআইনিভাবে তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, নেতা কর্মীদের তুলে নিয়ে দীর্ঘ সময় গোপন রেখে ‘আষাঢ়ে গল্প’ তৈরি করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, ‘কর্তৃত্ববাদী সরকার যখন ইচ্ছে তখন নিরাপরাধ মানুষকে বেআইনিভাবে তুলে নিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় গোপন রেখে আষাঢ়ে গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার করা যেন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। দেশ যেন এক মগের মুল্লুকে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘গত বুধবার রাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসান, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম রাহুলসহ পাঁচজনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় গোপন রেখে ধানমণ্ডি থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। বিএনপি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে রাজিব আহসানসহ গ্রেফতারকৃত সকল নেতা কর্মীর মুক্তি দাবি করছে।’

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং আন্দোলন ও পতনের ভয়ে ভীত হয়ে বিএনপি, ছাত্রদলসহ বিরোধী দলের নেতা কর্মীদের নতুন করে গ্রেপ্তার ও হয়রানি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী নেতা–কর্মীদের গ্রেফতার করেছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ