সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের বিভিন্ন দলের দায়িত্বশীলসহ বিশিষ্ট ব্যক্তিদের বিকেএমে যোগদান

দেশে করোনায় আরও ৫৮ মৃত্যু, শনাক্ত ২৫৮৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৮ জন। আগের দিন করোনায় ৫২ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয় ২ হাজার ৯৪৭ জন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর‌্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫৪১টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এ নিয়ে মোট রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন। এদিন ৫৮ জনকে নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৬ হাজার ৭৯৪ জন।

গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬১৭ জন। এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন সুস্থ হয়েছেন। দেশে গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ