সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘যড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে তারেক রহমানের ইমেজ ম্লান করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি যড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এখনও কুৎসা রটানোর অপচেষ্টা চলছে। কিন্তু যড়যন্ত্র করে, কুৎসা রটিয়ে তারেক রহমানের ইমেজ ম্লান করা যাবে না।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে মোহাম্মদপুরে দোয়া ও আলোচনা মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমান নির্যাতিত ও নিপীড়িত নেতা। তার নেতৃত্ব একদিনে তৈরি হয়নি। তিনি তৃণমূল থেকে ধারাবাহিকভাবে বর্তমানে পদে আসীন হয়েছেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় কারাগারে প্রেরণের পর তিনি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, তারেক রহমান রাতদিন পরিশ্রম করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনিই জাতীয়তাবাদী আন্দোলনের নেতা। তার নেতৃত্বেই বর্তমান ভোটারবিহীন সরকারের পতন হবে ইনশাল্লাহ। তিনি বীরের বেশে দেশে ফিরবেন, দেশের মানুষের নেতৃত্ব দিবেন, বেগম খালেদা জিয়া মুক্ত হবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ