সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

মুফতীয়ে আযমের ইন্তেকালে হেফাজত মহাসচিবের গভীর শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত মুফতী, দারুল উলমু মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালনা বোর্ডের প্রধান ও সদ্য নিযুক্ত মহাপরিচালক, মুফতীয়ে আজম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় আল্লামা নুরুল ইসলাম বলেন, মুফতীয়ে আযম আব্দুস সালাম চাটগামী রহ. এর ইন্তেকালে আহলে ইলমদের কাতারে এক বিশাল শূন্যতা ও বেদনা সৃষ্টি হলো। যোগ্য মনীষী ও উম্মতের রাহবার ওলামাদের সংকটের এমন নাজুক মুহুর্তে তাঁর চলে যাওয়া উম্মতে মুসলিমার অনেক বড় সমষ্টিগত ক্ষতি হয়েছে। আমি হযরতের ইন্তেকালে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হয়েছি। করোনার এই সংকটময় মুহূর্তে আমরা হারাচ্ছি একের পর এক উম্মাহর শ্রেষ্ঠ সন্তানদের, যারা ছিলেন সত্যিকার অর্থেই ওলামায়ে রব্বানী। তার ইন্তেকালে বিশ্ব একজন সত্যিকার নায়েবে নবী আপসহীন ও আধ্যাত্মিক রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়।

হেফাজত মহাসচিব বলেন, অভিভাবক শূন্যতার এই সময়ে তার মতো একজন অভিভাবককে হারিয়ে দেশের আলেম-ওলামা ও তৌহিদী জনতার মাঝে এক বিরাট শুন্যতার সৃস্টি হয়েছে। তার জায়গা কখনো পূরণ হওয়ার নয়। তিনি দীর্ঘদিন যাবৎ হাটহাজারী মাদরাসায় অত্যন্ত সুনামের সাথে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। ইসলামী তালিম তরবিয়তের অঙ্গনে তার দ্বীনের খেদমত জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

আল্লামা নুরুল ইসলাম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে হযরতের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই। একইসাথে শোকে বিহ্বল ছাত্র, সহকর্মী, ভক্ত, অনুসারী তথা উম্মাহর সকল শোকাতুর সদস্যের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দুআর আবেদন করছি। আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতের উচ্চু মাকাম দান করুন। আমীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ