রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭


তাহাজ্জুত নামাজ পড়ে বারিধারা মাদরাসার ছাত্রের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: হাফেজ নাইমুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষার্থী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোরে ফজরের নামাজের কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেন।

[caption id="" align="aligncenter" width="366"]No photo description available. এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

জানা যায়, তিনি রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মেশকাত জামাতের শিক্ষার্থী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। হাফেজ নাইমুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

হাফেজ নাইমুল ইসলামের শৈশবের ওস্তাদ মুফতী মুঈনুল ইসলাম ফরিদী জানান, মঙ্গলবার দিবাগত দেড়টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত ও তাহাজ্জুত নামাজ পড়ে ঘুমায় সে। পরে ফজরের আজানের পরে সহপাঠীরা তাকে বিছানায় মৃত পান। তার এমন মৃত্যুতে গোটা মাদরাসা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

[caption id="" align="aligncenter" width="285"]May be an image of book এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

আজ বিকেলে আসরের নামাজের পর ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া বাহিরদিয়া মাদরাসায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফনের সিদ্ধান্ত হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ