সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর নবনির্বাচিত মহাপরিচালক মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীর ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেনa বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজীজ।

আজ (৮ সেপ্টেম্বর) বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মুফতি আব্দুস সালাম চাটগামী ছিলেন একজন ইসলামী আইনশাস্ত্রবিদ মুফতি ও বিজ্ঞ আলেমেদ্বীন।

তার মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আলেম ও আইনশাস্ত্রবিদকে হারালো। যা পূরণ হবার নয়। তিনি দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসায় সুনামের সাথে ইসলামী আইন শাস্ত্র ও ইলমে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। নেতৃদ্বয় তার রুহের মাগফিরাত কামনা এবং শোক সনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, আল্লাহ তাআলার দরবারে মরহুমকে জান্নাতে উচ্চ মাকাম দান ও শোকাহত পরিবারকে সবরে জামিল ইখতিয়ারের তাওফিক কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ