সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

চার ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইঞ্জিন বিকল হওয়া তেলবাহী ট্রেনটি চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার মোহনপুর ছেড়ে যায়। এরপর সুন্দরবন এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনও ওই স্টেশন ছেড়ে গেছে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে লাইট ইঞ্জিন নিয়ে আসার পর ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি সরিয়ে মেইন লাইনে নেওয়া হয়। এরপর থেকেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, সোমবার ভোরে দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক, ঢাকা নামের তেলবাহী একটি ট্রেন উল্লাপাড়া উপজেলার মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন ফেল করে।

এরপর থেকেই ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ