সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

করোনায় তিন বিমানবন্দরে বসছে পিসিআর মেশিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশগামীদের করোনা পরীক্ষার সুবিধার্থে বিমানবন্দরে বসছে পিসিআর মেশিন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানিয়েছেন।

তিনি জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর মেশিন বসবে। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্ত জানাতে পরে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিদেশগামীদের উড্ডয়নের আগে চার থেকে ছয় ঘণ্টার মধ্যে করোনার ফল প্রদানের জন্য সরকার পরীক্ষা সুবিধা চালু করতে যাচ্ছে।

আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ে দেশের তিনটি বিমানবন্দরে আরটি-পিসিআর বুথ স্থাপনের নির্দেশ দিয়েছেন।

কয়েকটি দেশের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছ বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রথমে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু করা হবে। তারপর দেশের বাকি দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে তা চালু করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ