মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে জানে না স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা প্রতিরোধে ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে কোনো পরিকল্পনার কথা জানে না স্বাস্থ্য অধিদপ্তর।

টিকা কার্যক্রম ব্যবস্থাপনার দায়িত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশুস্বাস্থ্য কর্মসূচি পরিচালক ডা. শামসুল হক রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন।

ডা. শামসুল হক বলেন, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে কোনো পরিকল্পনা এই মুহূর্তে আমাদের জানা নাই। তবে এটা নিয়ে সরকার যেহেতু চিন্তা করছে ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা আসে সেটা আপনাদের জানাতে পারবো।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ১৮ বছরের কম বয়সী মানুষদের ফাইজার কিংবা মডার্নার টিকা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, ১২ বছর বয়সীদের টিকাদানের বিষয়টি জাতীয় কমিটির সিদ্ধান্তের বিষয়। জাতীয় কমিটির সিদ্ধান্ত পেলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমরা জানি আমাদের নিবন্ধনের সংখ্যা অনেক বেশি। তিন কোটি ৮৪ লাখ মানুষ নিবন্ধন করেছে। এখনো এক কোটি ৯৩ লাখ মানুষ টিকা পাননি। তাদের টিকা দেওয়াটা আমাদের প্রথম দায়িত্ব বলে আমরা মনে করছি। তাই আরও কেন্দ্র বাড়ানো যায় কি না আমরা সেই চেষ্টা করছি। সেই পরিমাণ জনশক্তি তৈরি করার ব্যবস্থা আমরা নিচ্ছি।

এখন যেহেতু টিকার মজুদ বেড়েছে গণটিকা কার্যক্রম পরিচালনার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ডোজের টিকা আমরা প্রথমে দেবো। পরে আমাদের আরও টিকা আসার কথা, এলে তখন ভবিষ্যত পরিকল্পনা জানাতে পারবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ