বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

সিলেটে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিবুর রহমান।

এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ দাস জানিয়েছেন, কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তিনি জানিয়েছেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক হতাহতদের নাম-পরিচয় তিনি নিশ্চিত করতে না পারলেও সকলেই মাইক্রোবাসটির যাত্রী বলে জানিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ