বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

যৌতুক: সাপ দিয়ে নির্যাতনের পর গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীর পরশুরামে এক প্রবাসীর স্ত্রীকে সাপ দিয়ে পৈশাচিক কায়দায় নির্যাতনের পর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তার বোন জানান, রবিবার সকালে মা-সহ তিনি ট্রাংক রোডের সচেতন নাগরিক সমাজের আয়োজনে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে খবর পান বাড়িতে তার বোনকে জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। অ্যাসিডে তার চোখ-মুখ ও হাত ঝলসে গেছে।

নির্যাতনে বাক্‌শক্তি হ্রাস পাওয়া গৃহবধূ জানিয়েছেন, নিলক্ষ্মী শ্রীপুর এলাকার বাসিন্দা তারেক ও মিনার এ ঘটনা ঘটিয়েছে। তারেক সম্পর্কে তার স্বামী লিখন আহমেদের ফুপাতো ভাই ও মিনার তার ভাগনে।

অভিযুক্ত তারেক ও মিনারকে ফুলগাজির আটক করেছে পুলিশ। পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী খবর পেয়ে তাকে দেখতে ফেনী জেনারেল হাসপাতালে ছুটে যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ