সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের শুরু হলো বিমান চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় শুরু হয়েছে বিমান চলাচল। করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় এয়ার বাবল চুক্তির আওতায় রোববার (৫ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে বিমান চলাচল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লি রুটে এবং বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে এ ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, রোববার সকাল ১০টায় তাদের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ১৩৫ জন যাত্রী নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আজ থেকে ঢাকা-কলকাতা ফ্লাইট শুরু হয়েছে। তবে ৭ সেপ্টেম্বর থেকে সপ্তাহে দুইদিন মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা-কলকাতা রুটে এবং ৮ সেপ্টেম্বর থেকে রবিবার ও বুধবার ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

জানা গেছে, দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল করবে। এয়ার বাবল চুক্তি হচ্ছে এক গন্তব্য থেকে আরেক গন্তব্যে সরাসরি ফ্লাইট। মাঝে কোথাও ট্রানজিট হবে না।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা 'বিজনেস ভিসা' নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাদের ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকতে হবে।

জানা গেছে, ভারত সরকার তাদের তিনটি এয়ারলাইন্সকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এরমধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

এসময় ভারত থেকে যারা বাংলাদেশে আসবেন, তাদের বাংলাদেশ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনা পরীক্ষা করাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ