মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদেশগামী প্রবাসী কর্মীদের সুবিধার্থে ছয় ঘণ্টায় করোনা পরীক্ষার রিপোর্ট প্রদানের জন্য বিমানবন্দরে পিসিআর ল্যাবরেটরি স্থাপন করা দরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হয়।

দিনের কার্যসূচি শেষে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে মোসলেম উদ্দিন আহমেদ বলেন, করোনার রিপোর্ট পাওয়ার ছয় ঘণ্টা পরে বিমানযোগে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয় না। ফলে, অনেক বিদেশগামী কর্মীকে হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি বলেন, বিদেশ যেতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ থাকতে হয়। অনেক সময় করোনা পরীক্ষায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিষয়টি বিবেচনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের আহ্বান করেছেন সরকার দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছে, যাদের করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশ যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন।

বিমানবন্দরে পিসিআর ল্যাবরেটরি স্থাপন করা হলে, দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট পেলে কর্মীরা হয়রানি মুক্তভাবে, যথাসময়ে বিদেশে যেতে পারবেন বলে জানান তিনি।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বিমানবন্দরে যদি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। সেটি নিয়ে বিদেশ যেতে কাউকে অসুবিধা ভোগ করতে হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ