রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনার বিশিষ্ট আলেম হাফেজ মানসূর আহমাদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা শামছুল উলুম খাদেমুল ইসলাম পল্লীমঙ্গল মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মানসূর আহমাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ছাত্র ও দারুর রাশাদ মাদরাসার শিক্ষক মুফতি ইবরাহীম জামিল আওয়ার ইসলামকে জানান, শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে রেখে যান।

মুফতি ইবরাহীম জামিল আরো জানান,  ২ সেপ্টেম্বর ব্রেন স্টোক করায় তাকে খুলনার ময়লাপোতার ডক্টরস পয়েন্ট নেয়া হয়। সেখান থেকে সোনাডাঙ্গার আড়াইশো বেড নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস, কিডনি, ক্যানসারে ভুগছিলেন।

আজ আসরের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ পড়াবেন খুলনার প্রবীন আলেম মাওলানা রফিকুর রহমান।

খুলনা অঞ্চলের প্রথিতযশা উলামায়ে কেরামের উস্তাদ। তিনি হুফ্ফাজের খুলনা বিভাগীয় সভাপতি ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ