মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আবারও টিসিবি'র পণ্য বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে আজ থেকে আবারও খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। পাওয়া যাবে সয়াবিন তেল, মশুর ডাল ও চিনি। টিসিবি'র এ কার্যক্রম চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

[caption id="" align="aligncenter" width="274"]May be an image of book এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

টিসিবি'র ট্রাকসেল পয়েন্টে ভোক্তারা সয়াবিন তেল পাবেন ১০০ টাকা লিটারে। এছাড়া মশুর ডাল এবং প্রতিকেজি চিনির দাম পড়বে ৫৫ টাকা।

সরকারি সংস্থা টিসিবি'র বিক্রি করা এসব নিত্যপণ্য খোলা বাজারে বেশ চড়া। বাজারে সয়াবিন তেল প্রতিলিটার ১৪০ থেকে ১৪৫ টাকা। মশুর ডাল মানভেদে ৭৫ থেকে ১৩৫ এবং খোলা চিনি ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এর আগে কঠোর বিধি নিষেধ ও জাতীয় শোক দিবস উপলক্ষে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম গত ২৬ জুলাই থেকে শুরু হয়ে ২৬ আগস্ট শেষ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ