মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

‘ফেরি চালানোর সময় স্ত্রীর সাথেও কথা বলা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মুহা. তাজুল ইসলাম বলেছেন, ফেরি চালানোর সময় অত্যন্ত মনোযোগ দিয়ে চালাতে হবে। ফেরি চালানোর সময় স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে না। তাহলে ফেরিতে কোনো দুর্ঘটনা ঘটবে না।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরি নাবিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় পদ্মা রিভার ভিউ মিলনায়নে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে কয়েক দফা ফেরির ধাক্কা লাগার ঘটনাকে গুরুত্ব দিয়ে তাজুল ইসলাম আরও বলেন, নাবিকরা যদি আরও দক্ষ হতো তাহলে এ রকম ঘটনা ঘটতো না। তাই সব ফেরি নাবিক, সুকানি, মাস্টারকে নিয়ম-নীতি মেনে চলাতে হবে।

কর্মশালায় ফেরির নাবিক, ইঞ্জিন মাস্টার, সুকানিসহ মোট ২৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজম খান, বিআইডব্লিটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ