বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

ঢাকা যাওয়ার প্রস্তুতিকালে পঞ্চগড়ে ১১ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ে ঢাকা যাওয়ার প্রস্তুতিকালে ৬ শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩ টায় পঞ্চগড় শহরের হানিফ কাউন্টার থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা গোপনে চট্টগ্রামে যাওয়ার জন্য হানিফ কোচ কাউন্টারে উপস্থিত হন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ধাক্কামারা কাউন্টার থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা রোহিঙ্গারা হলো কবির(২১), জোবেয়ার বেগম(২০), মোছা ছুমাইয়া (১), ফয়জুল ইসলাম (৩৯), রেনুয়ারা বেগম(৩০), দিনু ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম(৯), উম্মে হারিস(৬), নজরুল ইসলাম(৪) ও আবু তাহের (২০)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ