মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

স্থগিত ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রথম ধাপে স্থগিত হয়ে যাওয়া ১৬১টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভা নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২০শে সেপ্টেম্বর এসব নির্বাচনের ভোটগ্রহণ হবে। এছাড়া কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনের ভোট হবে ৭ই অক্টোবর।

আজ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সচিব জানান, স্থগিত ১৭৬টি ইউপির মধ্যে ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় আগামী ২০শে সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউপি ও পৌরসভায় প্রার্থীরা প্রচার-প্রচারণার সুযোগ পাবেন ১০ দিন। চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। এগুলোতে অন্য কোনো ধাপের নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান হুমায়ুন কবীর।

এছাড়া জাতীয় সংসদের ২৫৫ কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচনের ভোট হবে ৭ই অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ই সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৪ই সেপ্টেম্বর। আর প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ১৯শে সেপ্টেম্বরের মধ্যে। কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে ভোট হবে ইভিএমে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ