বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি: সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা কাউছার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

সেক্রেটারি মাওলানা হাফেজ বশির উদ্দিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহা. আল-আমিন, জেলা ইসলামী আন্দোলনের সদস্য ডা. আনোয়ার হোসেন, ডা. মেরাজুল ইসলাম, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের জীবন আজ ধবংসের পথে। শপিংমল, গণপরিবহন ও বিনোদন কেন্দ্রসহ সবকিছু খোলা থাকলেও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জাতিকে মেধাহীন করার ষড়যন্ত্র চলছে। করোনা মহামারী আকার ধারণকরা দেশগুলির মধ্যে বিভিন্ন দেশে ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেওয়া হয়েছে।

সুতরাং কালক্ষেপণ না করে অনতিবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তাগণ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ