মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি পেল ৭৯ প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে চালের বাজার স্বাভাবিক রাখতে বেসরকারিভাবে ৭৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে চাল আমদানি অনুমতি দিয়েছে সরকার। তবে এখনও আমদানি প্রক্রিয়া শুরু হয়নি।

আগামী ২৫ সেপ্টম্বরের মধ্যে এসব চাল দেশে বাজারজাত শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ভারত থেকে চাল আমদানি শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুমোদনকৃত চালের মধ্যে সিদ্ধ চাল ৭৭ হাজার মেট্রিক টন ও আতপ চাল ২৪ মেট্রিক টন।

গত সোমবার (৩০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান স্বাক্ষরিত এক চিঠির তথ্যের ভিত্তিতে তা নিশ্চিত করা হয়।

আমদানিকারক সততা ফিসের স্বত্বাধিকারী শাহাদুর রহমান খোকন জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী নির্দেশনা জারির ১৫ দিনের মধ্যে ব্যাংকে এলসি খুলতে হবে ও আমদানি তথ্য বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এক সপ্তাহের মধ্যে ভারত থেকে চাল আমদানি শুরু হবে বলে আশা প্রকাশ করেন এ ব্যবসায়ী।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, আমদানি শুরু হলে ব্যবসায়ীরা যাতে কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত চাল খালাস নিতে পারেন তার বিশেষ ব্যবস্থা থাকবে।

জানা যায়, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে চাহিদা অনুপাতে চাল দেশে উৎপাদন হয় না। ফলে পুরো বছর ধরে চাহিদার বড় একটি অংশ ভারত থেকে আমদানি করতে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ