মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে অনুমতির প্রস্তাবনা ইসলামী সংস্কৃতির বিকাশে প্রতিবন্ধক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে পূর্বানুমতি সম্পর্কিত প্রস্তাবনা এদেশে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম ও সংস্কৃতির বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সতেরো কোটি মুসলমানের এই দেশে এই প্রস্তাবনা অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী তেমন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলেও মুসলিম জনগোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এই ধরনের প্রস্তাব উত্থাপনের পিছনে বিশেষ কোনো মহলের ষড়যন্ত্র আছে বলে আমাদের মনে হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসেবে মুসলমানদের সংস্কৃতি আমাদের দেশের প্রধান সংস্কৃতি। আর এই সংস্কৃতির বিকাশ যুগ যুগ ধরে ধর্মীয় প্রতিষ্ঠান তথা মসজিদ মাদ্রাসার মাধ্যমেই হয়ে আসছে। এই বাস্তবতা মানতে যাদের কষ্ট হয় সেই নগন্য সংখ্যক জনবিচ্ছিন্ন মহল দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার হীন মানসে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ধরনের জনবিরোধী ও বিতর্কিত প্রস্তাবনা প্রত্যাহার পূর্বক বৃহৎ জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত হননকারী মহলবিশেষের এসব অপতৎপরতা বন্ধে সরকারের কাছে জোর দাবি জানান।

শোকবার্তায় স্বাক্ষরকারী নেতৃবৃন্দ হলেন, পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, নায়েবে আমীর আলহাজ্ব আবদুর রহমান চৌধুরী, মুফতী মুহাম্মাদ আলী কাসেমী, ড. মাওলানা খলিলুর রহমান খান আযহারী, হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, মাওলানা আবদুল খালেক নিজামী, যুগ্মমহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, ডাঃ মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারী মহাসচিব মাওলানা আজিজুল হক।

আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা শেখ হুসাইন মুহাম্মাদ শাহজাহান ইসলামাবাদী, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা হুসাইন আহমাদ হেলাল শাহতলী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর স্বাস্থ্য বিষয়ক সচিব ক্বারী ফজলুল করিম জিহাদী, সহকারী সংগঠন সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শ্রম বিষয়ক সচিব জনাব নাজিমুদ্দীন, হাফেজ মাওলানা দিলাওয়ার হুসাইন নেত্রকোনা, মাওলানা রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মুফতি শরীফুর রহমান, সহকারী আন্তর্জাতিক বিষয়ক সচিব মাওলানা মাহমুদুল হক সাদেকী, হাফেজ আমানুল হক, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী আইন বিষয়ক সচিব এডভোকেট যুবাইর আহমাদ ফরিদ, সহকারী দাওয়াহ বিষয়ক সচিব মাওলানা মুসাদ্দিকুল মাওলা, মাওলানা কামরুল ইসলাম ফরিদপুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ