বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

একই দিনে মৌলভীবাজারের দুই আলেমের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
মৌলভীবাজার থেকে>

মৌলভীবাজারের একই দিনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ মাসউদ আহমদ এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আইয়ুব আলী গতকাল ১ সেপ্টেম্বর বুধবার দু'জন না ফেরার দেশে চলে গেলেন৷

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সিলেট জোনের সহকারী পরিচালক ও সাবেক সিলেট জেলা সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন সিলেট জেলা সভাপতি মাওলানা আইয়ুব আলী তিনি গ্রামের বাড়ি বড়লেখা যাওয়ার পথে বুধবার রাত ১০টার দিকে রোড এক্সিডেন্টে বিয়ানীবাজারের জলডুপ এলাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !

মরহুম মাওলানা আইয়ুব আলীর জানাজার নামাজ আজ সকাল ১১ ঘটিকার সময় তিনির গ্রামের বাড়ি বড়লেখা থানার তারাদরম জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এদিকে জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা সৈয়দ মাসউদ আহমদ বৃহস্পৃতিবার ভোর ৪:৩০ মিনিটের সময় সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !

মরহুম মাওলানা সৈয়দ মাসউদ আহমদের জানাজার নামাজ আজ বৃহস্পিতবার বিকেল ৪ টার দিকে সৈয়দ শাহ মস্তফা টাউন ঈদগাহ ময়দানে অনুস্টি হবে।

আল্লাহ রাববুল আলামীন তাদের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফিরদাউস দান করুন। পরিবার, আত্মীয় স্বজন ও দ্বীনি সহকর্মী ভাইদের সবাইকে সবরে জামীল এখতিয়ার করার তৌফিক দান করুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ