মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

৯ সেপ্টেম্বরের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৯ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন কেন্দ্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া শেষ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়ে নির্ধারিত সময়ে যাঁরা দ্বিতীয় ডোজ পাননি, তাঁদের দ্রুত যেকোনো কেন্দ্র থেকে ডোজ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ২৪ডটকমের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান হলেও টিকা সরবরাহে স্বল্পতার কারণে নিবন্ধনকারী জনগোষ্ঠীর একটি বড় অংশ প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছে। বর্তমানে এই টিকার পর্যাপ্ত সরবরাহ থাকায় দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ জনগণকে দ্রুত এ টিকা দেওয়ার পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারীরা বাড়ি পরিদর্শনের সময় দ্বিতীয় ডোজ টিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের টিকার কথা জানাবেন এবং দ্রুত টিকা নিতে উৎসাহিত করবেন।

সরবরাহ করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার পাশাপাশি প্রথম ডোজ টিকাও দিতে হবে এবং ৯ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই প্রথম ডোজের টিকা দেওয়া শেষ করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার পর্যন্ত ৫৮ লাখ ৬৬ হাজার ৩০১ জন অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাঁদের মধ্যে ৫৩ লাখ ২৩ হাজার ৭২৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ