মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

স্কুল শিক্ষার্থীদের টিকার সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে: স্বাস্থ্য ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহা. খুরশীদ আলম জানিয়েছেন, করোনার সংক্রমণ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের টিকা প্রয়োগের বিষয়ে ভাবা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্কুলের বাচ্চাদের করোনা টিকা দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে।

খুরশীদ আলম বলেন, আগামীকাল সরকারের উচ্চ পর্যায়ে একটি বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে স্কুলের শিশুদের করোনা টিকা দেওয়া হবে কি না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান স্কুলের শিশুদের টিকা দেওয়ার বিষয়ে। তবে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনও নির্দেশনা পাইনি। আমেরিকায় শিশুদের যে টিকা দেওয়া হয়েছে তা তা প্রটোকল অনুযায়ী দিয়েছে, সেরকম আমাদের দেশেও হতে পারে।

ডিজি আরও বলেন, আমেরিকারতে স্কুল-কলেজে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। সেটা তাদের নিজের ব্যবস্থাপনায় দিয়েছে। নিজস্ব দেশের প্রটোকলের মাধ্যমে তারা দিয়েছে। এখন আমাদের দেশেও হতে পারে।

ডিজি বলেন, দীর্ঘদিন ধরেই স্কুল-কলেজ বন্ধ থাকায় পড়োশোনা অনেকটায় স্থগিত অবস্থায় রয়েছে। টিকা দিয়ে তাদের স্কুল-কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ