মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

পেরুতে বাস খাদে পড়ে নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ আগস্ট) দেশটির আপুরিম্যাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশে এ ঘটনা ঘটে। পেরুর আরপিপি রেডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির পুলিশ জানিয়েছে, চার দিনের মধ্যে দেশটিতে তৃতীয় বড় সড়ক দুর্ঘটনা এটি। রাজধানী লিমা থেকে ৬০ কিলোমিটার পূর্বে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রাস্তাটি লিমাকে মধ্য আন্দিজের সঙ্গে সংযুক্ত করেছে।

পুলিশ আরও জানায়, নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে এবং তিন বছরের একটি মেয়ে রয়েছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিল।

আরপিপি রেডিও জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বাসটি প্রায় ৬৫০ ফুট নিচে গড়িয়ে পড়ে। সম্ভাব্য বেঁচে থাকাদের এবং মৃতদেহ উদ্ধারে অভিযান চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ