মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

নিবন্ধিত পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সংখ্যা প্রকাশ করলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:

দেশে নিবন্ধিত প্রিন্ট মিডিয়ার (পত্রিকা) সংখ্যা ৩ হাজার ১৯৫টি এবং ইলেকট্রনিক মিডিয়া ১০৩টি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ তথ্য জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা ৪টি। অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৪৫টি। রাষ্ট্রীয় মালিকানাধীন বেতার কেন্দ্র ১৪টি। সরকার অনুমোদিত বেসরকারি এফএম রেডিও ২২টি এবং কমিউনিটি রেডিও ১৮টি।

ড. হাছান মাহমুদ বলেন, সরকারি চারটি টেলিভিশন হলো- বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম। ৩০টি বেসরকারি টেলিভিশন সম্প্রচারে রয়েছে। ফ্রিকোয়েন্সি পায়নি ১৩টি চ্যানেল ও ফ্রিকোয়েন্সি পেয়েছে দুটি চ্যানেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ