মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে দুপুরের তীব্র গরমে কাজ নিষিদ্ধ, চলবে ৩ মাস সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়েছে ২১৩ কোটি টাকা ‘মনিরুল হক চৌধুরীকে প্রকাশ্যে তওবা ও ক্ষমা চাইতে হবে’ আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জিয়ার লাশ নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্য দুঃখজনক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানো ও তার লাশ নিয়ে ক্ষমতাসীন দলের বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদনে পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকাল ১১ টায় দলের ৩০ জনের মতো নেতাকর্মীদের নিয়ে চন্দ্রিমা উদ্যানে আসেন মির্জা ফখরুল। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের বলেন, 'কবরে শ্রদ্ধা জানাতে গেলেও বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তিই তাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর বাধা নিষেধের কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক নেতাকর্মীই যোগ দিতে পারেননি।' তবে, দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠা বার্ষিকীতে আসা নেতাকর্মীদের কোন বাধা দেয়া হয়নি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির মহাসচিব আরও জানান, দীর্ঘ ৪৩ বছরে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা এসেছে।

বাংলাদেশের অর্থনীতির যে অগ্রগতি হয়েছে তার ভিত জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ