বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে একদিনের সরকারি ছুটি শেষে আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশে সরকারী ছুটি থাকায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিলো।

তবে সরকারি ছুটি শেষ হওয়ায় আজ মঙ্গলবার সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ