বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

ময়মনসিংহ মেডিক্যালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

সাতজনের দুইজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। করোনা সংক্রমণে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের নজরুল ইসলাম (৭২) গৌরাঙ্গ (৭০)।

আর করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন- ময়মনসিংহের গৌরীপুরের আকতার উদ্দিন (৮০), ভালুকার আসমা আক্তার (৪২), নেত্রকোনার কেন্দুয়ার পান্না আক্তার (৪০), জামালপুরের সরিষাবাড়ির আবুল হোসেন (৬৫) ও ইসলামপুরের মমতা বেগম (৫৫)।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আইসিইউতে ১১ জনসহ করোনা ইউনিটে মোট ১৫৮ রোগী ভর্তি। হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৮৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে, ময়মনসিংহ সদরের ৩৩ জন, নান্দাইলের ১ জন, ঈশ্বরগঞ্জের ৬ জন, গৌরীপুরের ২ জন, ফুলপুরের ৫ জন, তারাকান্দায় ৫ জন, হালুয়াঘাটের ৫ জন, মুক্তাগাছার ৭ জন, ফুলবাড়িয়ার ৪ জন, ত্রিশালের ১৩ জন, ভালুকার ১১ জন ও গফরগাঁওয়ের ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭১৩ জন। নিজ বাড়িসহ জেলার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ২ হাজার ৩০৬ জন রোগী এখনও চিকিৎসাধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ