শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

বাসা-বাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাসা-বাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয় এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।

তিতাসের ওয়েবসাইটে এক জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাসা বাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্না ঘরে সার্বক্ষণিক বায়ু প্রবাহের ব্যবস্থা রাখুন। রান্না ঘরের দরজা জানালা খোলার ১০/১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন। গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না এবং বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্না শেষে চুলা বন্ধ রাখুন। নিয়মিত গ্যাসের লাইন, চুলার লিকেজ পরীক্ষা করুন।

এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর প্রকাশ করেছে তিতাস। এতে নম্বর উল্লেখ করা হয়েছে, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ ০২-৫৫০১২২৫৩, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা উত্তর ব্যবস্থাপক ০২-৫৫০৪৫১৩৩, জরুরি অভিযোগ কেন্দ্র গুলশান টেলিফোন : ০২-৫৫০৪৫১১৩, ০২-৫৫০৪৫১১৪, মোবাইল : ০১৯৫৫-৫০০৪৯৭, ০১৯৫৫-৫০০৪৯৮। ধানমন্ডি টিম : ০১৯৫৫-৫০০১৯৪, গুলশান টিম : ০১৯৫৫-৫০০১৯২, মিরপুর টিম : ০১৯৫৫-৫০০১৯৩।

এছাড়া জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা দক্ষিণ ব্যবস্থাপক ০২-৯৫৬৩৬৭০, জরুরি অভিযোগ কেন্দ্র মতিঝিল টেলিফোন ০২-৯৫৬৩৬৬৭, ০২-৯৫৬৩৬৬৮। মোবাইল : ০১৯৫৫-৫০০৪৯৯, ০১৯৫৫-৫০০৫০০। মতিঝিল টিম: ০১৯৫৫-৫০০১৮৮, পোস্তগোলা টিম: ০১৯৫৫-৫০০১৯০, উত্তরা টিম: ০১৯৫৫-৫০০১৯৫।

এতে আরো বলা হয়, শুধুমাত্র জরুরি অভিযোগ কেন্দ্রে কল এন্ট্রি করা হয়। জরুরি অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর কল এন্ট্রি করে সিরিয়াল নম্বর জেনে নিন এবং প্রয়োজনে কল সেন্টারের নম্বর ১৬৪৯৬ ব্যবহার করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ