বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

নাতিকে গলা টিপে হত্যার দায়ে সৎ দাদির মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া শেখপাড়া গ্রামে নাতি রিফাত হোসেনকে (৭) গলা টিপে হত্যার দায়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দাদি কুলসুম খাতুনকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির। আসামির উপস্থিতিতে তিনি এ রায় ঘোষণা করেন।

কুলসুম খাতুন ওই গ্রামের মজিবুর রহমানের স্ত্রী। এ বিষয়ে সরকারপক্ষের পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, ২০১৮ সালের ১৭ জুন দুপুরে খাওয়ার পর আসামি কুলছুম খাতুনের নাতি স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র রিফাত হোসেন (৭) বাড়ির পাশে খেলতে যায়। এ সময় কুলসুম খাতুন তাকে ডেকে পাশের একটি পাটখেতে নিয়ে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন রিফাতের বাবা চাঁন মিয়া বাদী হয়ে কুলসুম খাতুন ও সাইদুল হককে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে আসামি কুলসুম খাতুন হত্যার দায় স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ শুনানি শেষে এদিন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামি কুলসুম খাতুনকে মৃত্যুদণ্ডসহ নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সাইদুল হককে বেকসুর খালাস প্রদান করেন।

পারিবারিক কলহের জের ধরে এ হত্যা বলে পিপি জানান। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ