মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু যুদ্ধ করেননি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু তিনি যুদ্ধ করেননি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন ঠিক আছে। কিন্তু তিনি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির নেই। ফলে তিনি যুদ্ধ করেননি।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৭৫-এর খুনি ও অপশক্তির উৎস ছিলেন জিয়াউর রহমান। ৭৫ এর খুনিদের সঙ্গে সবসময় ছিলেন জিয়াউর রহমান। অবৈধভাবে ক্যু করে ক্ষমতা দখল করেন। বেঈমানির কারণেই মেজর থেকে পদন্নোতি পেয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়ার রহমানের শাসনামলে দেশে শিক্ষার কোনো পরিবেশ ছিল না। ছিল অস্ত্রের ঝনঝনানি। আর আওয়ামী লীগ শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে। পড়াশোনার পাশাপাশি দেশ ও জনগণের কাজে ছাত্রলীগকে মনোনিবেশ করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ