শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না বর্তমান সরকার: ডা. জাহেদ আমাদের প্রিয় গাঁও শুরু হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তৃতীয় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে আগামীকাল ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাষ্ট্র ধারণার অন্যতম প্রধান যুক্তি রাষ্ট্র নাগরিকদের জীবনের ও স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দেবে। মানুষ নিরুদ্বেগ সময় কাটাবে।

আতঙ্কমুক্ত শান্তিময় জীবন যাপন করবে। কিন্তু রক্তে কেনা স্বাধীন বাংলাদেশে কে কখন গুম হবে, সেই আতঙ্ক বিরাজ করে। নাগরিকের নিরাপত্তার জন্য দায়বদ্ধ আইন শৃংখলা বাহিনীগুলো গুমের শিকার ব্যক্তির দায়িত্ব তো নেই না বরং অনেক ক্ষেত্রে বিধ্বস্ত পরিবারগুলোর সাথে উপেক্ষার আচরণ করে। আরো উদ্বেগজনক বিষয় হলো, স্বয়ং আইনশৃংখলা বাহিনীগুলোর ওপরেই গুমের যুক্তিসংগত অভিযোগ আছে। এই অবস্থা কোন স্বাধীন দেশে সহ্য করা যায় না।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আজ এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমীর উপর্যুক্ত মন্তব্যের পাশাপাশি গত ১৪ বছরে ৬১৪ জন অপহরণ, তার মধ্যে ৭৮ জনের মৃত্যু ও ১৭০ জন এখনো গুম থাকায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সরকার উন্নয়নের ফাঁপা তথ্য দিয়ে নাগরিকের মৌলিক অধিকারগুলো প্রায় সবই কেড়ে নিয়েছে। সেই সাথে নাগরিকের বাদ-প্রতিবাদ দমন করতে পুরোনো ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতেই এভাবে গুম-খুনের মহড়া দেয়।

পীর সাহেব চরমোনই বলেন, প্রায় সকল গুমের অভিযোগের তীর সরকারের প্রতিই নির্দেশ করে। সরকারের যদি সৎসাহস থাকে তাহলে গুমের অভিযোগ তদন্তে ও প্রতিরোধে সরকারী প্রভাবমুক্ত স্বাধীন, সর্বজনীন নাগরিক কমিশন গঠন করুক। কমিশন দায়ীদের শাস্তি নিশ্চিত করবে। আর যদি সরকার এমন কমিশন গঠনে অনীহা করে তাহলে তাদের দায় প্রমাণিত হয়।

পীর সাহেব চরমোনাই হুশিয়ারি দিয়ে বলেন, স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের খুন-গুম করা অপশক্তির কোন ক্ষমা নাই। কাল বা পরশু বা মহাকালে তাদেরকে বিচারের মুখে দাড়াতেই হবে ইনশা আল্লাহ।

পীর সাহেব চরমোনই গুমের শিকার ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার ও দায়ীদের শাস্তি নিশ্চিত করতে এবং আতঙ্কমুক্ত শান্তির বাংলাদেশ নির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনিঃশেষ আন্দোলন চালিয়েই যাবে ইনশাআল্লাহ।

কওমী মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আগামীকাল ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার, বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে মানব