বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ পুলিশ চাকরিচ্যুত, ১০০ জনকে শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত দুই বছরের বেশি সময় ধরে পুলিশের শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে যুক্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সময়ে মোট ১০০ পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে। চাকরিচ্যুত ও শাস্তিপ্রাপ্তদের মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক রয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান।

তিনি বলেন, পুলিশে যোগদান করেছি দুই বছরের অধিক সময় হয়েছে। জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যরা শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকায় আমি ২৫ জনকে চাকরিচ্যুত করে দিয়েছি। মোট ১০০ জনকে দিয়েছি বড় ধরনের শাস্তি। আমি এ নিয়ে কোনো দ্বিধা করিনি। এই বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না।

পুলিশ সুপার বলেন, আগামী দিনেও কোনো পুলিশ সদস্য যদি অপরাধে যুক্ত হন, সে বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিভাগে কোনো অপরাধীর জায়গা হবে না।

অপরাধ কমিয়ে আনার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘লস্ট অ্যান্ড ফাউন্ড' নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। যে কেউ তার এনআইডি দিয়ে ওই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। ফলে থানাগুলোতে এখন আর পুরনো পদ্ধতিতে জিডি বইয়ের ব্যবহার করতে হয় না। এছাড়া ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা (সিডিএমএস'র) মাধ্যমে জেলার সব পুলিশ সদস্যের তিন বেলা হাজিরা ও ডিউটি নিশ্চিত করা হচ্ছে।

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, অবৈধ অস্ত্র এবং অবৈধ মোটরসাইকেল, কিশোর গ্যাংসহ অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, অপরাধী যারাই হোক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ