বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

ধরলা-ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামে নদনদীতে আবারও পানি বাড়তে শুরু করেছে। একদিনেই ধরলা নদীতে ১০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে।

আজ সোমবার সকালে ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহা. আরিফুল ইসলাম জানান, সকালে ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে ভাঙন কমেছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হক জানান, বন্যার পানি নিম্নাঞ্চলে অবস্থান করায় কৃষকের আরাধ্য ফসল রোপা আমন ও শাকসবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার পর্যন্ত জেলায় ১৫ হাজার ৫২০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন ১৫ হাজার ১১৫ হেক্টর, শাকসবজি ২৭০ হেক্টর এবং বীজতলা ৯৫ হেক্টর।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, পানিবৃদ্ধির ফলে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে আমার ইউনিয়নের প্রায় চার শতাধিক বাড়িতে পানি উঠেছে।

নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় গোখাদ্যের সংকট তৈরি হয়েছে। লোকজন পানিতে ডুবে বিভিন্ন জায়গা থেকে গোখাদ্য সংগ্রহ করছে। এ ছাড়া বসতবাড়িতে পানি প্রবেশ করায় স্বাভাবিক চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ