মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

পণ্যের মূল্য অগ্রিম নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পণ্য দেওয়ার আগেই গ্রাহকের কাছ থেকে কোনও ধরনের অগ্রিম মূল্য সরাসরি নিজস্ব ব্যাংক হিসাবে নিতে পারবে না ই-কমার্স প্রতিষ্ঠান। এছাড়া ঝুঁকি বিবেচনায় যথাযথ তদারকি নিশ্চিত করে লেনদেনের জন্য ব্যাংকগু‌লো‌কে নি‌র্দেশনা দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ রোববার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা’ এড়ানোর উদ্দেশ্যে কিছু সংখ্যক ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান নিজস্ব ব্যাংক হিসাবে গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবামূল্যের অগ্রিম অর্থ সরাসরি গ্রহণ করছে।

এ অবস্থায় ই-কমার্স প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার ক্ষেত্রে প্রদত্ত ট্রানজেকশন প্রোফাইলের যৌক্তিকতা যাচাই-বাছাই করতে হবে। পাশাপাশি লেনদেনের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও সামগ্রিক ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ তদারকি নিশ্চিত করে লেনদেন পরিচালনা করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশাবলী অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে, গত ৩০ জুন বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানায়, ‘ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের পণ্য বা সেবা বুঝিয়ে না দিয়ে বিক্রয়মূল্য পাবে না। নিত্যপ্রয়োজনীয় জরুরি পণ্য ৫ দিন ও অন্যান্য পণ্য বা সেবার মূল্য পরিশোধ হবে ৭ দিনের মধ্যে। তবে এ ক্ষেত্রে অবশ্যই পণ্য হাতে পাওয়ার পর ক্রেতা ই-কমার্স প্রতিষ্ঠানের হিসাবে অর্থ পরিশোধ করবেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ