বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

কারামুক্ত সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর সাথে ছাত্র জমিয়তের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি সাবেক এমপি সদ্য কারামুক্ত এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরীর সাথে ছাত্র জমিয়ত সিলেট জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

গতকাল শনিবার (২৮ আগস্ট) শাহিনুর পাশা চৌধুরীর সুবিদবাজারস্থ বাসায় সিলেট জেলা ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তনেতা আহমদুল হক উমামা, সিলেট জেলা ছাত্র জমিয়তের সদস্যসচিব লুকমান হাকিম, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক নুমান সিদ্দীক, প্রাক্তন প্রচার সম্পাদক তাহমীদ হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আতিকুর রহমান, সদর উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সদস্য শায়খুল ইসলাম, জাকারিয়া সারওয়ার ও নাজমুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে সকল আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে তিনি মুক্ত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ