মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

পাবনার সাবেক সাংসদ মকবুল হোসেনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে পাবনার শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে তিনি মারা যান।

জানা যায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা খালেদ হোসেন পরাগ জানান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে শিমলা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু, পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

শোকবার্তায় মকবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

মকবুল হোসেন সন্টু ১৯৮৬ এবং ৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ