রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইউরোপের তিন দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপের তিন দেশ সফরের উদ্দেশ্যে শনিবার (২৮ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক হবে। এ বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী বছরের জানুয়ারি মাসে দোহায় এলডিসির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে জেনেভায় এই রিভিউ বৈঠকটি হবে।

এদিকে আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠক হবে। এ বৈঠকেও যোগ দেবেন ড. মোমেন।

জেনেভা ও হেগে যাওয়া-আসার সময় লন্ডনে যাত্রা বিরতি করবেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ