মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

শিমুলিয়া ঘাটে ২ লঞ্চের চাপায় কর্মচারীর মুত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চ ঘাটে দু’লঞ্চের মাঝে চাপা খেয়ে মুহা. জাহিদ হাসান (৩০) নামের এক লঞ্চের কর্মচারী (লস্কর) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জাহিদ হাসানের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী গ্রামে। তিনি শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে এমভি মায়ের দোয়া নামের লঞ্চে লস্কর হিসেবে কর্মরত ছিলেন।

মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনর্চাজ মুহা. আবু তাহের মিয়া জানান, দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চ ঘাটে ‘এমভি মায়ের দোয়া’ নামের লঞ্চটি ঘাটে বাঁধা অবস্থায় ছিল। মাদারীপুরের কাঠাঁলবাড়ী লঞ্চঘাট থেকে ছেড়ে আসা ‘অর্পণ’ নামের আরেকটি লঞ্চ শিমুলিয়া ঘাটে ভিড়ানোর সময় মায়ের দোয়া লঞ্চের সাথে ধাক্কা খায়।

এসময় দু’লঞ্চের মাঝে চাপা খায় মুহা. জাহিদ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম কোম্পানীগঞ্জ থেকে এসে রাতে বাদি হয়ে লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মার্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ