মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

রাজধানীর মুগদায় ছুরিকাঘাতে রিকশাচালক খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তর মুগদায় লেনদেনকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত রিকশাচালক নাসির (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত নাসিরের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা। দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে উত্তর মুগদা ১৩৫/১ নম্বর বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় রিকশা চালানোর পাশাপাশি কাঁচামাল বিক্রি করতেন তিনি।

নিহত নাসিরের ছেলে মোহাম্মদ রাজন জানান, গত কোরবানির ঈদে পাশের এলাকার এক কসাইয়ের সঙ্গে পশু জবাই করতে যান নাসির। সেই কাজের দুই থেকে তিন হাজার টাকা তাদের কাছে পাওনা ছিলেন নাসির। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করেই গতকাল নাসিরের সঙ্গে ওই কসায়ের বাগ্বিতণ্ডা হয়।

এ নিয়ে গতকাল দুপুরে ও বিকেলে ওই কসাইর সহযোগী বাঘাসহ বেশ কয়েকজন মিলে নাসিরকে মারধর করে। রাতে নাসিরের ছেলেরা রাজনসহ আরও দশজন মিলে এ ঘটনায় বিচার চাইতে যায় তাদের কাছে। সেখান থেকে ফেরার সময় বাঘার নির্দেশে স্থানীয় রিপন, রিপনের মা খুকি, খোকন, শামীমসহ বেশ কয়েকজন মিলে তাদের মারধর করে। একপর্যায়ে রিপন নাসিরকে জাপটে ধরে তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি জানান, দেখতে পেয়ে নাসিরকে উদ্ধার করে রাতেই রাজধানীর কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোথাও তাকে ভর্তি না রাখা হলে শেষে ধানমন্ডির ইউনি হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন সকাল ৬টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ পারভেজ জানান, টাকা ও পয়সার লেনদেনকে কেন্দ্র করে মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হয় নাসির। সকালে চিকিৎসাধীন ধানমন্ডির একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। মামলায় খুকি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ