মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত: নিষিদ্ধ পোস্টার সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা ঢাকা-গোপালগঞ্জ রুটে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেনের যাত্রা শুরু মকতব শিক্ষার মানোন্নয়নে দ্বীনিয়াতের ‘বিশেষ শিক্ষক ওয়ার্কশপ’ আগামী বৃহস্পতিবার জুলাই জাদুঘরে ভাস্কর্যের বিকল্পে হেফাজতের দুই প্রস্তাব পাকিস্তানে হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ১২ লাখ রুপি রাষ্ট্রপতি নির্বাচনে পরাজয় জেনেও প্রার্থী দেওয়া বিরোধিতার জন্য বিরোধিতা: মাওলানা ইউসুফী ৯ মাসের বেতন বকেয়া, চালডালের প্রধান কার্যালয়ে কর্মীদের অবস্থান জুলাই জাদুঘর থেকে নেতাকর্মীদের ভাস্কর্য অপসারণের কড়া হুঁশিয়ারি হেফাজতের

আল্লাহওয়ালা হতে যে আমলগুলো সহায়তা করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন রশীদি।

শায়খুল -আরব অল -আজম আরেফবিল্লাহ মাওলানা শাহ হাকীম আখতার সাহেব করাছি রহ. বলেন, আমার এক খাদেম নবীজিকে সপ্নে দেখেছে এবং নবীজি একটি কামরার ছাদের উপর দাঁড়িয়ে জোরে আওয়াজ করে বলতেছেন, কোন ব্যক্তি যদি চারটি আমল করে। তাহলে সে আল্লাহর ওলী হয়ে মৃত্যু বরণ করবে।

১. কোন ব্যক্তি যদি এক মুস্ঠি দারি রাখে। ২.কোন ব্যক্তি যদি সুন্নতি কাপড় পরিধান করে। ৩. কোন ব্যক্তি যদি কুদৃষ্টি থেকে নিজেকে প্রতিদিন হেফাজত করে।

৪.কোন ব্যক্তি যদি নিজের অন্তর্তকে হেফাজত করে। অর্থাৎ অহংকার, লৌকিকতা,গীবত করা, মিথ্যা কথা বলা,অপবাদ দেওয়া, কামরিপোর গুনাহ থেকে বেচে থাকা, এই সমস্ত গুনাহগুলো থেকে নিজেকে বাচিয়ে রাখা। তাহলে সে আল্লাহর ওলী হয়ে যাবে।

আমলের গুরুত্ব ফজিলত সম্পর্কে কুরআন হাদিসে অনেক বর্ণনা রয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। আর নিশ্চয়ই আল্লাহ তাঁর রাসুলদের যা করার আদেশ করেছেন, মুমিনদেরও সেই কাজের আদেশ করেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং নেক কাজ করো।’ (সুরা: মুমিনুন, আয়াত: ৫১)

তিনি আরো বলেন, ‘হে মুমিনরা! তোমাদের আমি যেসব পবিত্র বস্তু জীবিকা হিসেবে দিয়েছি, তা থেকে আহার করো।’ (সুরা : বাকারা, আয়াত: ১৭২)

এরপর রাসুলুল্লাহ সা. এমন এক ব্যক্তির উল্লেখ করলেন, ‘যে দূর-দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে। ফলে তার চুলগুলো এলোমেলো ও ধূলি-ধূসরিত রুক্ষ হয়ে পড়েছে। সে আসমানের দিকে হাত উত্তোলন করে বলছে, হে আমার প্রতিপালক! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং আহার্যও হারাম। এ অবস্থায় তিনি কেমন করে তার দোয়া কবুল করতে পারেন?’ (সহিহ মুসলিম, হাদিস: ২৩৯৩)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ