বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

রামগড়ে ১৫ লাখ টাকার ফলজ গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা: আবদুল হান্নান মানছুর
রামগড়, খাগড়াছড়ি>

খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্ঘম মাহবুব নগর এলাকার কৃষক আব্দুর রহিম এর ১০ একর টিলা জমিতে রোপনকৃত প্রায় দেড় হাজার পেঁপেঁ, মালটা ও আম গাছ কেটে বাগান সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাহবুবনগর এলাকার আব্দুর রহিমের বাগানে মর্মান্তিক এ বৃক্ষ নিধন চালায় স্থানীয় একদল দুর্বৃত্ত। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে দাবি করে কৃষক আব্দুর রহিম বলেন, এ ঘটনায় আমার অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে । তিনি ঋন ও কর্জ্ব করে করোনাকালীন সময়ে বাগানটি সৃজন করেছিলেন বলে তিনি জানান।

ক্ষতিগ্রস্থ রহিম আরো জানান, সম্প্রতি তার প্রতিবেশি মনির হোসেন নানাভাবে ওই জমি দখলের নেওয়ার চেষ্টা করে আসছে এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে মনির হোসেন, হাসান শান্ত, সুফিয়ান সহ আরো কয়েকজন তার বাগানের সমস্ত গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এঘটনায় রামগড় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।

রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ